
চ্যাম্পিয়নশিপ জয়ে রিয়ালের ধারেকাছে নেই অন্য কোনো ক্লাব। রেকর্ড ১৫ বার ইউরোপসেরা ক্লাবটি এবার আয়েও ইতিহাস গড়ল। ইতিহাসের প্রথম ফুটবল ক্লাব হিসেবে এক বছরে ১ বিলিয়ন বা ১০০ কোটি ইউরো আয় করেছে স্প্যানিশ ক্লাবটি।
আর্থিক কনসালটিং ফার্ম ডেলয়েটের লন্ডনে প্রকাশিত ২৮ তম ফুটবল মানি লিগ রিপোর্টে জানিয়েছে এ খবর। ২০২৩/২০২৪ সিজনে ফ্লোরেন্তিনো পেরেজের নেতৃত্বাধীন রিয়াল মাদ্রিদ ১.০৬৫ বিলিয়ন ইউরো আয় করে তালিকার শীর্ষে রয়েছে। ৮৩৮ মিলিয়ন ইউরো আয় করে ম্যানচেস্টার সিটি দ্বিতীয় এবং ৮০৬ মিলিয়ন ইউরো আয় করে তৃতীয় স্থানে রয়েছে পিএসজি। ম্যানচেস্টার ইউনাইটেড ,৭৭ কোটি ১০ লাখ ইউরো এবং বায়ার্ন মিউনিখ ৭৬ কোটি ৫০ লাখ ইউরো।মূলত রিয়ালের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নতুন বার্নাব্যু স্টেডিয়াম।স্টেডিয়ামের ধারণক্ষমতা বৃদ্ধি বা ম্যাচ ডে’তে প্রিমিয়াম অফার চালুর মাধ্যমে ম্যাচ ডে আয় বাড়িয়েছে। ম্যাচ আয়োজন করে ২৫১ মিলিয়ন ইউরো আয় করেছে ক্লাবটি, যা আগের বছরের তুলনায় ২৮ শতাংশ বেশি। নতুন ভিআইপি সিটে অতিরিক্ত ৮৩ মিলিয়ন ইউরো আয় হয়েছে তাদের।এছাড়া মার্কেটিং ও বিজ্ঞাপন চুক্তিতে বাণিজ্যিক আয় ২৬% বৃদ্ধি পেয়েছে এবং সম্প্রচার আয় বেড়েছে ৮%।ডেলয়েটেরে রিপোর্ট অনুযায়ী, রিয়াল মাদ্রিদ স্কোয়াডের বাজারমূল্য ১.৩৬৪ বিলিয়ন ইউরো।
একই সঙ্গে ক্লাবের ব্যবসায়িক মূল্য ৫.০৯৭ বিলিয়ন ইউরো।একাডেমির খেলোয়াড় বিক্রি করেও বড় অঙ্ক আয় করেছে রিয়াল। যেখানে তাদের আয় ২১৮ মিলিয়ন ইউরো।









