গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Malda প্রথম সন্তান কন্যা, খুশির জোয়ার পরিবারে

    প্রথম সন্তান কন্যা, খুশির জোয়ার পরিবারে

    0
    383
    ছবি সৌজন্যে : নিজস্ব
    প্রথম সন্তান কন্যা হওয়ার আনন্দে মা আর সদ্যজাতকে আলোয় সাজানো রথে করে, ডিজে বাজিয়ে শোভাযাত্রা করে বাড়ি ফিরেছেন বাবা। এমনই চিত্র ধরা পড়েছে মালদার হরিশ্চন্দ্রপুরে।
    জানালেন, সমাজের এখনও বহু মানুষ কন্যা সন্তান হোক চায় না, কেউ কেউ তো সদ্যজাত-কে খুন পর্যন্ত করে দেয়।
    তাই সেই সমাজের মানুষদের বার্তা দিতে তিনি আগেই সিদ্ধান্ত নেন কন্যা সন্তান হলে এভাবেই শোভাযাত্রা করে হাসপাতাল থেকে ঘরে ফিরবেন, উৎসব হবে, হবে মিষ্টি মুখ, ভুঁড়িভোজের আয়োজন। মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চলতি মাসের ২ তারিখ কন্যা সন্তান প্রসব করেন সুলতান নগরের বাসিন্দা সানজুরি খাতুন।