দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অস্ট্রিয়ায় প্রথম অতি ডানপন্থীরা

0
145
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অস্ট্রিয়ায় এই প্রথমবার সাধারণ নির্বাচনে জয় পেয়েছে অতি ডানপন্থী ফ্রিডম পার্টি। ফ্রিডম পার্টির এই জয়কে অভূতপূর্ব, ঐতিহাসিক, ভূমিকম্প প্রভৃতি বিশেষণে বিশেষায়িত করা হচ্ছে।
নির্বাচনে জয়লাভ করলেও ফ্রিডম পার্টি সরকার গঠন করতে পারব কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তাই সরকার গঠন করতে হলে ফ্রিডম পার্টিকে এক বা একাধিক দলের সঙ্গে জোট গড়তে হবে। কিন্তু জোট গড়া নিয়ে অনিশ্চয়তা আছে।রবিবার অস্ট্রিয়ায় নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ফ্রিডম পার্টি ২৯ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে প্রথম স্থানে উঠে এসেছে। বর্তমান ‍চ্যান্সেলর কার্ল নেহামারের ক্ষমতাসীন অস্ট্রিয়ান পিপলস পার্টি ২৬ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছে।মধ্য-বামপন্থী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অব অস্ট্রিয়া ২১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে।ক্ষমতাসীন অস্ট্রিয়ান পিপলস পার্টির জোটসঙ্গী গ্রিনস পেয়েছে ৮ দশমিক ৩ শতাংশ ভোট।