
আমেরিকার প্রথম মিস ওয়ার্ল্ড কিকি হাকানসন না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। ক্যালিফোর্নিয়ায় নিজের বাড়িতে ঘুমের মধ্যে মারা গিয়েছেন তিনি।
তার পরিবার নিশ্চিত করেছে যে তিনি বয়সজনিত কারণেই মারা গিয়েছেন।কিকি হাকানসনের মৃত্যুর বিষয়টি মিস ওয়ার্ল্ডের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমেও ঘোষণা করা হয়েছে। অফিসিয়াল পোস্টে লেখা হয়েছে, কিকির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন,এই কঠিন সময়ে প্রার্থনা করছেন।তার ছেলে ক্রিস অ্যান্ডারসনও তার মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, তাকে হাস্যরস এবং বুদ্ধির মেলবন্ধন বলে উল্লেখ করেছেন। এবং কিকিকে বর্ণনা করেছেন বাস্তবিক, দয়ালু, প্রেমময় এবং মজাদার একজন মানুষ হিসেবে।তিনি আরও বলেছেন, উষ্ণতা ও উদারতার জন্য যারা কিকি হাকানসনকে চিনতেন তারা সবাই তাকে মনে রাখবেন।অন্যদিকে মিস ওয়ার্ল্ডের চেয়ারওম্যান জুলিয়া মোরলে তার ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করে বলেছেন, কিকি একজন সত্যিকারের অগ্রগামী ছিলেন এবং তাই এটি উপযুক্ত ছিল যে কিকি প্রথম মিস ওয়ার্ল্ড হিসাবে ইতিহাসে তার জায়গা পাবে। অনন্তকাল ধরে প্রথম মিস ওয়ার্ল্ড, কেরস্টিন কিকি হাকানসনের স্মৃতি উদযাপন করবেন, যিনি চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন।
উল্লেখ্য সুইডেনে জন্মগ্রহণকারী কিকি হাকানসন ১৯৫১ সালে লন্ডনে অনুষ্ঠিত উদ্বোধনী মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মিস ওয়ার্ল্ডের মুকুট জিতে ইতিহাস গড়েছিলেন।









