প্রথম টানেল মেশিন দুর্গার কাজ শেষ

0
17
ছবি সৌজন্যে : নিজস্ব

কলকাতা মেট্রোর জোকা-এসপ্ল্যানেড পার্পল লাইন মেট্রো প্রকল্পের আন্ডারগ্রাউন্ড সুড়ঙ্গ তৈরিতে এসেছে বড় সাফল্য। প্রথম টানেল বোরিং মেশিন দুর্গা তার কাজ শেষ করেছে।

এক বছর আগে টানেল খোঁড়ার কাজ শুরু করেছিল দুর্গা। আর মাত্র এক বছরের মধ্যে খিদিরপুর থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশন পর্যন্ত প্রথম পর্যায়ের সুড়ঙ্গ খোঁড়ার কাজে সাফলের সঙ্গে শেষ করেছে আধুনিক টানেল বোরিং মেশিন দুর্গা। খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটারেরও বেশি দীর্ঘ যুগ্ম সুড়ঙ্গ তৈরিতে চেন্নাই থেকে আনা হয়েছে দানবাকৃতি টানেল বোরিং মেশিন দুর্গা এবং দিব্যা।

ভূপৃষ্ট থেকে ১৭ মিটার গভীরে খিদিরপুর এলাকায় সুড়ঙ্গ খননের কাজ চলছে। একদিকে দুর্গা এগিয়ে গিয়েছে পার্ক স্ট্রিটের দিকে অন্যদিকে দিব্যা জোকামুখী সুড়ঙ্গ তৈরির কাজ করছে।