গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk ফিরহাদের নিয়ে যাওয়া ত্রাণ লুঠ মানিকচকে

    ফিরহাদের নিয়ে যাওয়া ত্রাণ লুঠ মানিকচকে

    0
    220
    মন্ত্রী ফিরহাদ হাকিমের নিয়ে যাওয়া ত্রাণ লুঠ হয়ে গিয়েছে মালদহের মানিকচকের ভুতনীচরে। শনিবার বন্যাদুর্গতদের জন্য লরিভর্তি ত্রাণ নিয়ে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী।
    অভিযোগ ত্রাণ বিলির আগেই সেগুলো লুঠ করেছেন কয়েকজন। বৃষ্টির মধ্যে কেউ কেউ লরিতে উঠে ত্রাণের জিনিস ছিনিয়ে নিয়ে যায়। জানা গিয়েছে শনিবার মালদহের মানিকচক ব্লকে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখান থেকেই ফোনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে কথাও হয়। সেখান থেকেই কেন্দ্রকে আক্রমণ করেছেন ফিরহাদ হাকিম। ভাঙনে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষদের জন্য ত্রাণ নিয়ে গিয়েছিলেন। কিন্তু তিনি যাওয়ার পরেই লুঠ হয়ে যায় ত্রাণ।