
সিনেমায় অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ২০২৬-র পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকায় নাম রয়েছে সবার পরিচিত বুম্বাদার।
১৯৬৮ সালে শিশুশিল্পী হিসেবে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন প্রসেনজিৎ। ঋষিকেশ মুখোপাধ্যায়ের পরিচালনায় বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছোট্ট জিজ্ঞাসা ছবিতে অভিনয় করে সারা ফেলেছিল ৬ বছরের প্রসেনজিৎ। এরপর নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন ১৯৮৩ সালে বিমল রায় পরিচালিত দুটি পাতা ছবিতে। তবে তারকা হয়ে ওঠেন ১৯৮৭সালে অমরসঙ্গী সিনেমা করে। রবিবার বিকেলে রাষ্ট্রপতি ভবনের তরফে ঘোষণা করা হয়েছে পদ্মশ্রী, পদ্মভূষণ ও পদ্মবিভূষণ সম্মানের তালিকায়। বাংলা থেকে শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রসেনজিৎ ছাড়াও এই সম্মান পাচ্ছেন আরও ১০ জন। সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য পদ্মশ্রী সম্মান পেয়েছেন অশোক কুমার হালদার ও গম্ভীর সিং ইয়নজোন। শিল্পকলা ক্ষেত্রে অসামান্য অবদানেরজন্য মরণোত্তর পদ্মশ্রী পেলেন হরিমাধব মুখোপাধ্যায়। তাঁর পাশাপাশি জ্যোতিষ দেবনাথ, তবলাবাদক কুমার বোস পদ্মশ্রী সম্মান পেয়েছেন। সাহিত্য শিক্ষায় অবদানের জন্য পদ্মশ্রী পেয়েছেন মহেন্দ্রনাথ রায়, রবিলাল টুডু।
মেডিসিনে পদ্মশ্রী পেয়েছেন সরোজ মণ্ডল। শিল্পকলা ক্ষেত্রে অবদানের জন্য পদ্মশ্রী পেয়েছেন তৃপ্তি মুখোপাধ্যায় এবং তরুণ ভট্টাচার্য।
