গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National ট্রলিব্যাগে হিমানীর দেহ নিয়ে যাওয়ার ফুটেজ প্রকাশ্যে!

    ট্রলিব্যাগে হিমানীর দেহ নিয়ে যাওয়ার ফুটেজ প্রকাশ্যে!

    0
    161
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    হরিয়ানার কংগ্রেস নেত্রী হিমানী নারওয়ালের দেহ ট্রলিব্যাগে করে নিয়ে যাওয়ার ফুটেজ অবশেষে প্রকাশ্যে এসেছে। ২৮ ফেব্রুয়ারির ওই ফুটেজে দেখা গিয়েছে, রাত সাড়ে দশটা নাগাদ এক ব্যক্তি কালোরঙা একটি ট্রলিব্যাগ টেনে নিয়ে যাচ্ছেন। তদন্তকারীরা জানাচ্ছেন, হিমানীকে খুনের পর দেহ তাঁরই ট্রলিব্যাগে ভরে হেঁটে বেরিয়ে যান অভিযুক্ত সচিন।
    পুলিশ জানতে পেরেছে, ২৭ ফেব্রুয়ারি রাত ৯টার সময় হিমানীর রোহতকের বাড়িতে এসেছিলেন অভিযুক্ত। সেখানেই রাত কাটান। ২৮ ফেব্রুয়ারি কোনও একটি বিষয়ে দু’জনের মধ্যে অশান্তি হয়। তাঁদের মধ্যে হাতাহাতিও হয়। সেই সময় সচিনের হাতে চোট লেগে কেটে যায়। সেই রক্ত বিছানার চাদরে লেগে গিয়েছিল।তদন্তকারীরা আরও জানিয়েছেন, প্রমাণ লোপাটের জন্য সেই চাদর হিমানীর দেহের সঙ্গে ট্রলিব্যাগে ভরেছিলেন সচিন। হিমানীকে খুনের পর তাঁর সোনার হার, আংটি সব খুলে নেন। মোবাইল, ল্যাপটপ এবং সেই গয়না একটি ব্যাগে ভরে হিমানীর স্কুটি নিয়ে বেরিয়ে যান অভিযুক্ত। নিজের গ্রামে গিয়ে সেগুলি তাঁর দোকানে রেখে আসেন সচিন। তার পর আবার রাত ১০টা নাগাদ রোহতকে ফিরে আসেন। হিমানীর স্কুটি বাড়ির বাইরে রাখেন। তার পর ঘরে ঢুকে হিমানীর দেহসমেত ট্রলিব্যাগটি নিয়ে হাঁটতে হাঁটতে মূল রাস্তার দিকে চলে যান।
    তার পর একটি অটো ভাড়া করেন। সেই অটো নিয়ে সাম্পলা বাসস্ট্যান্ড পৌঁছোন সচিন। অটোর ভাড়া মিটিয়ে সেটিকে ছেড়ে দেন। তার পর সেই ট্রলিব্যাগটি সকলের নজর এড়িয়ে হাইওয়ের ধারে আবর্জনার স্তূপে ফেলে দিয়ে বাস ধরে দিল্লিতে পালিয়ে যান অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, জেরায় অভিযুক্ত নিজেকে হিমানীর প্রেমিক বলে দাবি করেছেন। কিন্তু তাঁর দাবি কতটা সত্য তা খতিয়ে দেখা হচ্ছে।