গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Kolkata কলকাতায় ১৪ হাজার হকারের ভবিষ্যৎ অনিশ্চিত

    কলকাতায় ১৪ হাজার হকারের ভবিষ্যৎ অনিশ্চিত

    0
    131
    কলকাতা পুরসভার সমীক্ষায় ১৪ হাজারের কিছু বেশি হকারের বসার জায়গা নিয়ে সমস্যা রয়েছে, তাঁদের বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। হকার নিয়ে সিদ্ধান্ত নিতে নভেম্বর মাসের শেষের দিকে টাউন ভেন্ডিং কমিটির বৈঠক বসছে।
    সেই বৈঠকে হকার নীতিতে সিলমোহর দেওয়া হতে পারে। পুরসভা সূত্রে খবর, ফুটপাতের নির্দিষ্ট জায়গায় স্টল গড়ে ব্যবসা করছেন কমবেশি ৪০ হাজার হকার। তাঁদের নিয়ে কোনও সমস্যা নেই। কিন্তু বাকি ১৪ হাজার হকার নিয়ে জটিলতা রয়েছে। এই অংশের হকারদের কারও একাধিক ডালা থাকার সন্ধান মিলেছে। কেউ রাস্তার দিকে মুখ করে ব্যবসা করছেন, কেউ আবার একই নামে ফুটপাতের দু’দিকে স্টল করেছেন। কেউ আবার বিভিন্ন মোড়ে বা ফুটপাতে নির্দিষ্ট জায়গা না ছেড়ে ব্যবসা করছেন দিনের পর দিন। আপাতত তাঁদের শংসাপত্র দেওয়া হবে না বলেই সিদ্ধান্ত হয়েছে বলে কলকাতা পুরসভা সূত্রে খবর। তবে, পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, দ্রুতই ওই ১৪ হাজার হকার নিয়ে সিদ্ধান্ত নেবে কলকাতা পুরসভা। আপাতত টাউন বিল্ডিং কমিটির বৈঠকে তাদের নিয়ে আলোচনা হবে।
    তবে, কলকাতা পুরসভার এক আধিকারিক জানাচ্ছেন, কোনও বৈধ হকারকে বঞ্চিত করা হবে না। কিন্তু অসাধু উপায় যদি কলকাতার বিভিন্ন জায়গায় এক নামে একাধিক হকারের ডালার সন্ধান পাওয়া যায়, সে ক্ষেত্রে পুরসভা রেয়াত করবে না।
    ছবি  সৌজন্যে : ইউটিউব