আমেরিকায় ৩ লক্ষ ভারতীয় পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চিত!

0
170
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
মার্কিন কংগ্রেসে সেদেশ বসবাসের ওয়ার্ক ভিসা প্রকল্প অবসানের পথে একটি নতুন বিল প্রস্তাব আকারে আনা হয়েছে। ফলে বিদেশ থেকে পড়তে যাওয়া ছাত্রছাত্রী, যাঁরা শিক্ষান্তে চাকরির আশায় থাকেন তাঁদের দেশে ফিরতে হবে। সেই হিসাবে ৩ লক্ষেরও বেশি ভারতীয় পড়ুয়ার কপালে নেমে আসতে চলেছে সেই ঘোর দুর্দিন। শিক্ষার শেষে সেদেশে অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের কাজে যোগ দিতে পারতেন বিদেশি পড়ুয়ারা।
কাজের স্বীকৃতির এই সুযোগে স্নাতক হওয়ার পর সর্বোচ্চ ৩ বছর আমেরিকায় বসবাসের সুযোগ পেতেন তাঁরা। আর আগেও একবার ওপিটির সযোগ তুলে নেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু তা ব্যর্থ হয়। কিন্তু, বর্তমান প্রশাসনের অধীনে অভিবাসী-মুক্ত আমেরিকা গড়ার লক্ষ্যে এই বিল আরও কোমর বেঁধে আসছে। যদি বিল পাস হয়ে গিয়ে ওপিটি বিলুপ্ত হয়, তাহলে পড়ুয়াদের স্নাতক হওয়ার পরেই আমেরিকার মাটি ছাড়তে হবেই।