বিরোধীদের ভবিষ্যৎ বিশেষ উজ্জ্বল নয়: চিদম্বরম

0
103
ছবি সৌজন্যে : এক্স
দিন কয়েক আগে প্রধানমন্ত্রীর যুদ্ধনীতির প্রশংসা করেছিলেন, এবার সরাসরি ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম। এক অনুষ্ঠানে তিনি বলেছেন, বিজেপির সংগঠন খুবই শক্তিশালী।
তাঁর আরও দাবি, ইন্ডিয়া জোটকে টিকে থাকতে হলে, একটি দুর্দান্ত মেশিনারির দলের সঙ্গে লড়াই করতে হবে। যারা সব শাখায় দুর্দান্ত সংগঠিত। তাই সমস্ত ময়দো শাসকের সঙ্গে জোট বেঁধে থাকতে হবে ইন্ডিয়াকে।
অপারেশন সিঁদুরের পর যেভাবে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা প্রশ্ন তুলে দিয়েছেন, তাদে বিরোধীদের ভাবমূর্তি ধাক্কা খেতে পারে। ইতিমধ্যেই প্রাক্তন অর্থমন্ত্রীর মন্তব্যকে হাতিয়ার করে আসরে নেমে গিয়েছে। বিজেপি নেতার বলছেন, রাহুল গান্ধীর ঘনিষ্ঠ নেতারও বুঝে গিয়েছেন যে বিজেপিই শক্তিশালী দল।