লুথরাদের আরও এক প্রপার্টি ভাঙার নির্দেশ সরকারের

0
136
ছবি সৌজন্যে : এক্স
গোয়ার অরপেরায় ভয়াবহ আগুনে ২৫ জনের মৃত্যু, তার পর থেকেই নিখোঁজ নাইটক্লাবের মালিক দুই ভাই। এবার লুথরা ভাইদের দ্বিতীয় ক্লাব বিচ শ্যাক বুলডোজার দিয়ে ভেঙে ফেলার সিদ্ধান্ত জানিয়েছে গোয়া সরকার।
সংবাদ সংস্থাকে দেওয়া বিবৃতিতে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওন্ত জানিয়েছেন, লুথরা ভাইদের মালিকানাধীন একটি বিচ শ্যাক ভেঙে ফেলা হবে।
এদিকে, রোমিও লেন নামে আরেকটি রেস্টুরেন্ট/ক্লাব, যেটি গোয়ার ভাগাটরে সরকারি জমির ওপর অবৈধভাবে তৈরি হয়েছে বলে অভিযোগ, সেটি আগেই সিল করে দিয়েছিল প্রশাসন। লুথরা ভাই, গৌরব ও সৌরভ, দুর্ঘটনাগ্রস্থ ওই ক্লাবের মালিক। সম্প্রতি নৈশক্লাবে আগুন লেগে প্রাণ হারিয়েছেন ২৫ জন।