গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National লোকসভায় রাহুল-অনুরাগের বাকযুদ্ধ

    লোকসভায় রাহুল-অনুরাগের বাকযুদ্ধ

    0
    1210
    ছবি সৌজন্যে :সংসদ টিভি
    লোকসভায় বিজেপিকে দ্রোণাচার্যের সঙ্গে তুলনা টেনে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।তিনি বলেছেন, দ্রোণাচার্য যেভাবে একলব্যের বুড়ো আঙুল কেটে ‘তার প্রতিভা কেড়ে নিয়েছিলেন।
    একইভাবে অগ্নিবীর দিয়ে দেশের যুবকদের বুড়ো আঙুল কাটছে বিজেপি। ব্যবসা, শিল্প, বন্দর, বিমানবন্দর সব আদানীকে দিয়ে কৃষক ও যুবকদের গলা কাটা হচ্ছে।রাহুলের বক্তব্যের জবাব দিয়েছেন যুব বিষয়ক মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেছেন, রাহুল বুড়ো আঙুল কাটার কথা বলছেন।
    কিন্তু কংগ্রেস সরকার এবং গান্ধী পরিবার একাধিক অন্যায় করেছেন। শিখ নির্যাতনের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, তাঁর দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত।