গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National সঞ্চার সাথী অ্যাপ চাইলেই ‘ডিলিট’, বলল কেন্দ্র 

    সঞ্চার সাথী অ্যাপ চাইলেই ‘ডিলিট’, বলল কেন্দ্র 

    0
    64
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    সঞ্চার সাথী সরকারি অ্যাপ মোবাইলে রাখা বাধ্যতামূলক নয়। বিরোধীদের লাগাতার বিরোধিতার আবহে এমনই স্পষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
    তিনি জানিয়েছেন, মোবাইলে এই সরকারি অ্যাপ রাখা বাধ্যতামূলক নয়। চাইলে ব্যবহারকারীরা অ্যাপটি মোবাইল থেকে ডিলিটও করতে পারবেন। মঙ্গলবার সকালে সংসদ চত্বরে দাঁড়িয়ে এমনটাই জানালেন নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার অন্যতম সদস্য। বস্তুত, মঙ্গলবার সকাল থেকেই এই সরকারি অ্যাপ ঘিরে কেন্দ্রকে সমালোচনায় বিঁধতে শুরু করেছে বিরোধী দলগুলি। এ অবস্থায় কেন্দ্রের এই ব্যাখ্যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের মতো দলগুলি স্মরণ করিয়ে দিতে থাকে অতীতের পেগাসাস বিতর্কের কথাও। সঞ্চার সাথী ঘিরে বিতর্কের সূত্রপাত কেন্দ্রের সাম্প্রতিক একটি নির্দেশিকা ঘিরে।
    সম্প্রতি বিভিন্ন মোবাইল প্রস্তুতকারক সংস্থাকে একটি নির্দেশিকা পাঠায় কেন্দ্র। তাতে বলা হয়, নতুন মোবাইল বাজারে আসার আগে থেকে সেগুলিতে সঞ্চার সাথী অ্যাপ ইনস্টল করা থাকতে হবে। কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালও প্রশ্ন তুলেছেন কেন্দ্রের নয়া নির্দেশিকা ঘিরে। টেলিযোগাযোগ দফতরের এই নির্দেশিকা অসাংবিধানিক।