গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home North 24Pgs নিখোঁজ ভাইস চেয়ারম্যানের ঝুলন্ত দেহ বাড়ির চিলেকোঠায়

    নিখোঁজ ভাইস চেয়ারম্যানের ঝুলন্ত দেহ বাড়ির চিলেকোঠায়

    0
    180

    শুক্রবার থেকে নিখোঁজ তৃণমূল পরিচালিত উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের ঝুলন্ত দেহ মিলেছে বাড়ির চিলেকোঠা থেকে। ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় শুক্রবার সকাল থেকে নিখোঁজ ছিলেন।

    থানায় নিখোঁজ ডায়েরি করাও হয়েছিল পরিবারের তরফে। কিন্তু শনিবার সকালে নিজের বাড়ির ছাদেই ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া গিয়েছে সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়কে। ইছাপুর নোয়াপাড়ার বাসিন্দা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় উত্তর ব্যারাকপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। ১৯৮৪ সাল থেকে টানা কাউন্সিলর ছিলেন সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। আগে কংগ্রেস করলেও পরে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। ২০২২ থেকে তিনি ভাইস চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন। উত্তর ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষ জানিয়েছেন বৃহস্পতিবার দিন পুর পারিষদদের একটি মিটিং হয়েছিল। সেখানেই তিনি শেষবার দেখেছিলেন। কিন্তু সেদিন কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করেননি। পুলিশ সূত্রে খবর বেশ কিছু চিঠি পাওয়া গিয়েছে।

    সেই সূত্র ধরে তদন্ত শুরু করেছে নোয়াপাড়া থানার পুলিশ। সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বাড়ির সামনে ভিড় জমিয়েছেন তৃণমূলের নেতা কর্মী থেকে স্থানীয়রা।

    ছবি  সৌজন্যে : নিজস্ব