গ্রাম থেকে শহর
News & Much More

27.3 C
Kolkata
27.3 C
Kolkata
More
    Home South 24 Pgs বজবজে যৌনকর্মীর ঝুলন্ত দেহ, পার্টনারকে ধরল পুলিশ

    বজবজে যৌনকর্মীর ঝুলন্ত দেহ, পার্টনারকে ধরল পুলিশ

    0
    167
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বজবজে যৌনকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারে রহস্য বাড়ছে। জানা গিয়েছে ওই যৌনকর্মীর সঙ্গে তার লিভিং পার্টনার বিকি নামে এক যুবকের ঝামেলা এবং মারামারি হয়। অভিযোগ এরপরেই যৌনকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

    সেখানকার বাসিন্দাদের দাবি বিকি তাঁকে প্রায়ই মারধর করত। বৃহস্পতিবার রাতেও চিৎকার চেঁচামেচি শোনা যায় বলে অভিযোগ। এরপর বিকিই লোকজনদের জানায় ওই মহিলা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। রাতেই ঘটনাস্থলে পৌঁছয় বজবজ থানার পুলিশ। দেহ উদ্ধার করে বজবজ পুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

    কথায় অসঙ্গতি থাকায় রাতেই বজবজ থানার পুলিশ বিকিকে আটক করে। আদতে ক্যানিংয়ের বাসিন্দা বছর ৩৫-র ওই মহিলা ২২ বছর ধরে বজবজে নিষিদ্ধপল্লিতে এই পেশার সঙ্গে যুক্ত।