গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International রোমান ক্যাথলিক চার্চের প্রধান হলেন রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট

    রোমান ক্যাথলিক চার্চের প্রধান হলেন রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট

    0
    119
    ছবি সৌজন্যে : এক্স
    রোমান ক্যাথলিক চার্চের পোপ নির্বাচিত হয়েছেন রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট। এই প্রথম কোনও আমেরিকান পোপের আসনে বসলেন। ২৬৭ তম পোপ নির্বাচিত হওয়ার পর তাঁর নাম হয়েছে চতুর্দশ পোপ লিও।
    ১০০ কোটিরও বেশি রোমান ক্যাথলিক অনুসরণকারীদের, প্রধান হওয়ার পর তাঁর বার্তা, সকলের মনে শান্তি বিরাজ করুক। ১৩৩ জন বিশপের উপস্থিতিতে প্রায় ২৪ ঘণ্টা ধরে দফায় দফায় ভোটগ্রহণ প্রক্রিয়ার পরেই রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট নির্বাচিত হয়েছেন পোপের পদে। নবনির্বাচিত পোপ প্রিভোস্ট আমেরিকান বংশোদ্ভূত হলেও তিনি আমেরিকারতে খুব কমই থেকেছেন।
    প্রিভোস্ট গত দুই দশক করে পেরুর নাগরিক হিসাবে বসবাস করতেন। সেখানে শিক্ষক ও এবং বিশপের ভূমিকা পালন করেছিলেন তিনি। তার আগে রোমের পন্টিফিকাল ইউনিভার্সিটি অফ সেন্ট থমাস অ্যাকুইনাস থেকে যাজক অনুশাসন বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন তিনি।