বিজেপি যা বলেছে হাইকোর্ট তাই বলছে, মুর্শিদাবাদকাণ্ডে তোপ শুভেন্দুর

0
143
ছবি সৌজন্যে : নিজস্ব

মুর্শিদাবাদের অশান্তি নিয়ে হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট জমা দিয়েছে তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল। ওই রিপোর্টে লেখা হয়েছে হামলা হয়েছিল স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে এবং আগাগোড়া নিষ্ক্রিয় ছিল পুলিশ। তা নিয়েই তোপ দেগেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি বলেছেন বিজেপি যা বলেছে হাইকোর্ট নিযুক্ত সিট তাই বলছে। পরিষ্কার বলেছেন তৃণমূল কাউন্সিলর, বিধায়ক দাঙ্গা লাগিয়ে এলাকা ছেড়েছেন। এই রিপোর্টকে হাতিয়ার করে বিজেপির মিডিয়া সেলের প্রধান অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছেন আসল সত্যিটা সংবেদনশীল সীমান্তবর্তী জেলায় দাঙ্গা সংগঠিত করেছে তৃণমূল।

মমতা বন্দ্যোপাধ্যায় যে বারবার দাবি করেছিলেন বহিরাগতরা এর জন্য দায়ী এই রিপোর্ট তা নস্যাৎ করেছে। বিধায়কও উপস্থিত ছিলেন। তিনি তাণ্ডব দেখার পর চলে যান। তার পরের দিনও তাণ্ডব চলে।