বদলে গেল অযোধ্যার ইতিহাস, নাম নেই বাবরির

0
166
NAM NEI BABRI R
NAM NEI BABRI R

ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং-র দ্বাদশ শ্রেণির সংশোধিত পাঠ্যপুস্তকে বদলে গিয়েছে অযোধ্যার ইতিহাস। নতুন বই থেকে বাদ গিয়েছে বাবরি মসজিদের নাম।

বইয়ে যে অযোধ্যার ইতিহাসের বিবরণ ছিল চারপাতা জুড়ে, নতুন পাঠ্যপুস্তকে তা শেষ করে দেওয়া হয়েছে দু’পাতাতেই। নতুন সংশোধিত ইতিহাসে বাদ দেওয়া হয়েছে, বিজেপির রথযাত্রা, বাবরি ধ্বংসে করসেবকদের ভূমিকা, সাম্প্রদায়িক অশান্তি, তৎকালীন বিজেপি শাসিত রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার কথা। এনসিইআরটির পাঠ্যক্রম মেনে চলে সিবিএসই বোর্ড। আইসিএসই এবং আইএসই বোর্ডও কোনও কোনও ক্ষেত্রে এই পাঠ্যক্রম মেনে চলে। এনসিইআরটি-র নতুন পাঠ্যপুস্তকে বলা হয়েছে, যেখানে রামমন্দির রয়েছে, সেখানে আগে ছিল তিনটি গম্বুজওয়ালা এক স্থাপত্য। অর্থাৎ বাবরি মসজিদের নামটাই মুছে দেওয়া হয়েছে সংশোধীত সিলেবাস থেকে ।