
ওয়াকফ অশান্তি জ্বালিয়ে দেওয়া হয়েছিল বাড়িঘর, আতঙ্কে ভিটেমাটি ছেড়ে সামশেরগঞ্জের বেতবোনা এলাকা থেকে মালদহের পারলালপুর গ্রামে চলে গিয়েছিলেন প্রায় ৮৫ টি পরিবার।
পরবর্তীতে প্রশাসনের উদ্যোগে ঘরছাড়াদের বাড়ি ফেরালেও আতঙ্কের ছাপ এখনও রয়ে গিয়েছে তাঁদের চোখেমুখে। মুর্শিদাবাদের বেতবোনায় গিয়ে আতঙ্কিত এলাকাবাসীদের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মুর্শিদাবাদের ঘটনা মানবতার লজ্জা বলেও ক্ষোভ প্রকাশ করেন সুকান্ত মজুমদার।
স্থানীয় এক বিএসএফ কর্মীর বাড়িতে হামলার ঘটনায় অভিযুক্তদের দেশদ্রোহী বলে আক্রমণ করেছেন বিজপির রাজ্য সভাপতি।
