গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata এখনও বন্ধ ঘর, দেওয়ালে রক্তের দাগ, সীমা পহুজায় প্রশ্ন অভিজিতের

    এখনও বন্ধ ঘর, দেওয়ালে রক্তের দাগ, সীমা পহুজায় প্রশ্ন অভিজিতের

    0
    9
    ছবি সৌজন্যে : নিজস্ব

    আর জি কর মেডিক্যালে গিয়ে সিবিআইয়ের অফিসারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব হয়েছেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শনিবার আর জি কর মেডিক্যাল কলেজ পরিদর্শনে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিযোগ করেছেন এখনও একটি ঘর বন্ধ রয়েছে।

    এখনও ওই ঘরের দেওয়ালে রক্তের দাগ রয়েছে। সিবিআই এখনও ওই ঘর খোলার সময় পায়নি। প্রশ্ন তুলেছেন কি করছিলেন সিবিআইয়ের তদন্তকারী অফিসার সীমা পহুজা। তাঁর আরও প্রশ্ন সীমা পহুজা কার দ্বারা প্রভাবিত হয়েছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাবি তুলেছেন সীমা পহুজাকে অভিযুক্ত করা হোক। তিনি আরও বলেছেন সিবিআইকে দোষারোপ করছেন না। তবে সীমা পহুজার ভূমিকায় প্রশ্ন রয়েছে। তিনি আরও বলেছেন ঘটনার দিন রাতে আর জি কর মেডিক্যালের একটি সিঁড়ি দিয়ে ভারী কিছু নামানো হয়েছিল।

    একজন নার্স সেই ভিডিও করেছিলেন। প্রশ্ন তুলেছেন সেই ভিডিও কোথায় গেল। আর জি কর মেডিক্যালের একেবারে ভিতরে গিয়ে ভিডিও করেছেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই ভিডিও পোস্টও করেছেন।