
হুইল চেয়ার না পেয়ে স্ত্রী-র কাঁধে চেপে ভাঙা পায়ের সিটি স্ক্যান করাতে গিয়েছেন স্বামী। এমনই চূড়ান্ত অব্যবস্থার ছবি ধরা পড়েছে রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালে।
৪-৫ দিন আগে কাজ করতে গিয়ে পা ভেঙে যায় রায়গঞ্জের রায়পুরের বাসিন্দা পরিতোষ বর্মণের। তারপরই চিকিৎসা করাতে এসে হুইল চেয়ার না পেয়ে স্ত্রীর কাঁধে করে সিটি স্ক্যান করাতে গিয়েছিলেন তিনি। পরিতোষ-র কথায়, এত বড় একটা হাসপাতাল, একটা হুইল চেয়ার নেই।
রোগীর স্ত্রী সলিতা বর্মণ বলেছেন, হাসপাতালের কর্মীরা প্রথমে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন হুইল চেয়ারের জন্য অপেক্ষা করতে। এরপর জানানো হয় হুইল চেয়ার পাওয়া যাবে না। তখন বাধ্য হয়ে স্বামীকে কাঁধে চড়িয়ে স্ক্যান করতে নিয়ে যাওয়া হয়।
