বাংলাদেশের ঘটনা অধিকারের মূল্য মনে  করাচ্ছে

0
137
The incident in Bangladesh shows the value of rights
The incident in Bangladesh shows the value of rights

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন, সম্প্রতি প্রতিবেশী বাংলাদেশে যেসব ঘটনা ঘটছে, সেগুলো আমাদের মুক্তি ও স্বাধীনতার অধিকারের কতটা মূল্য, তা মনে করিয়ে দিচ্ছে।

 

স্বাধীনতা দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের পর তিনি এ কথা বলেছেন।ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন, বাংলাদেশে আজ যা ঘটছে, তা পরিষ্কারভাবে স্বাধীনতা আমাদের জন্য কতটা মূল্যবান, তা মনে করিয়ে দিচ্ছে। স্বাধীনতা ও মুক্তি লাভ সহজ। কিন্তু এ বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ, তা আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য অতীতের ঘটনাগুলো জানা–বোঝা প্রয়োজন।উল্লেখ্য,ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে এসেছেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এসব কথা বলেছেন।