গ্রাম থেকে শহর
News & Much More

30.4 C
Kolkata
30.4 C
Kolkata
More
    Home National কুম্ভে পদপিষ্টের ঘটনা অত বড় নয়, বিতর্কে হেমা 

    কুম্ভে পদপিষ্টের ঘটনা অত বড় নয়, বিতর্কে হেমা 

    0
    968
    ছবি সৌজন্যে : এক্স

    মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা অতো বড় কিছুই নয়, এটা নিয়ে বেশি অতিরঞ্জিত করা হচ্ছে। এমনই মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী হেমা মালিনী।

    তিনি বলেন, যতটা অতিরঞ্জিত করে বলা হচ্ছে, কুম্ভের পদপিষ্টের ঘটনা ততটা বড় নয়। অখিলেশের মন্তব্যের বিরুদ্ধে এ ভাবে পাল্টা আক্রমণ শানিয়েছেন হেমা মালিনী। হেমার মন্তব্য, অখিলেশ যাদবের কাজই হচ্ছে ভুল তথ্য দেওয়া। তিনিও কুম্ভ ঘুরে এসেছেন। যে ঘটনা ঘটেছে, সেটি খুব একটা বড় নয়। অতিরঞ্জিত করে প্রচার করা হচ্ছে। কুম্ভমেলার মতো বিশাল ধর্মীয় অনুষ্ঠান উত্তরপ্রদেশ সরকার দক্ষতার সঙ্গে পরিচালনা করছেন বলেও দাবি করেছেন হেমা। কুম্ভের পদপিষ্টের ঘটনায় উত্তরপ্রদেশ সরকার মৃতের সংখ্যা লুকোনোর চেষ্টা করছে বলে সংসদে অভিযোগ তোলেন অখিলেশ। এই ঘটনা নিয়ে তিনি সর্বদলীয় বৈঠকে আলোচনার দাবিও জানান।

    তাঁর কথায়, যাঁরা সত্যিটাকে লুকোতে চাইছেন, তাঁদের কঠোর শাস্তির ব্যবস্থা হোক। শুধু হেমাই নন, পদপিষ্টের ঘটনা নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও।