মধ্যপ্রদেশের কৃষকের আয় বছরে ৩ টাকা!

0
112
ছবি সৌজন্যে : এক্স
বছরে রোজগার মাত্র তিন টাকা, করণিকের ভুলে মধ্যপ্রদেশের রামস্বরূপ নামে এক কৃষক দেশের গরিবতম নাগরিক হয়েছেন। তাঁকে প্রশাসনের তরফে যে আয়ের শংসাপত্র দেওয়া হয়েছে, তাতে তাঁর মাসিক আয় মাত্র ২৫ পয়সা।
সেই শংসাপত্রের ছবি ভাইরাল হতেই আসরে নেমে পড়েছে প্রশাসন। যদিও ওই শংসাপত্রের ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি এস নিউজ। জানানো হয়েছে করণিকের ভুলেই আয়ের অঙ্ক ভুল লেখা হয়েছে। সে জন্য মধ্যপ্রদেশের প্রশাসন ক্ষমাও চেয়েছে।
যদিও ওই রাজ্যের বিজেপি সরকারকে একহাত নিয়েছ বিরোধীরা। ওই ত্রুটিপূর্ণ শংসাপত্রটি দেওয়া হয়েছিল ২২ জুলাই। তবে ২৫ জুলাই কৃষকের হাতে নতুন শংসাপত্র তুলে দেওয়া হয়েছে। সেখানে তাঁর বার্ষিক আয়ের অঙ্ক লেখা হয়েছে ৩০ হাজার টাকা। প্রতি মাসে আয় আড়াই হাজার টাকা।