গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International বাংলাদেশে আর্থিক অবরোধ করুক আমেরিকা, দাবি ইন্দো-মার্কিনদের

    বাংলাদেশে আর্থিক অবরোধ করুক আমেরিকা, দাবি ইন্দো-মার্কিনদের

    0
    206
    ইন্দো-আমেরিকান গোষ্ঠী বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে ঢাকার উপর আর্থিক অবরোধ জারির চাপ সৃষ্টি করছে ডোনাল্ড ট্রাম্পকে। 
    ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক ডাক্তার ভরত বরাই এনিয়ে তৎপর হয়েছেন। আগামী বছরে ক্ষমতায় বসতে চলা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যাতে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন ঠেকাতে কড়া পদক্ষেপ নেয় তার জন্য তোড়জোড় চালাচ্ছে মার্কিন-ভারতীয় গোষ্ঠী। মার্কিন কংগ্রেসে এজন্য আর্থিক অবরোধ জারি সহ বিভিন্ন পদক্ষেপের প্রস্তাব আনার জোর প্রস্তুতি শুরু হয়েছে। একইসঙ্গে বরাই ভারত সরকারের কাছে আর্জি জানিয়ে বলেছেন, নয়াদিল্লি যেন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা করে এবং আর্থিক নিষেধাজ্ঞা ঘোষণা করে।
    ভোটের আগে ট্রাম্প বলেছিলেন, বাংলাদেশে হিন্দু, খ্রিস্টানদের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা করেছেন। এই প্রতিহিংসার কারণে বাংলাদেশে নৈরাজ্যের সৃষ্টি হয়েছে।
    ছবি  সৌজন্যে :সংগৃহীত