
রাজনৈতিক ব্যক্তিদের নির্বাচনের আকাঙ্ক্ষা এবং ছাত্র-জনতার সংস্কারের দাবি ঠিক করতে যতদিন লাগবে, ততদিনই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার থাকবে।এমনটাই জানিয়েছেন নতুন সরকারে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শনিবার মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে তা এখনই বলা যাবে না। প্রধান উপদেষ্টা এবং সব উপদেষ্টার সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন-সহ যে সব প্রতিষ্ঠান সংস্কার করা প্রয়োজন, সেগুলি করতে যত সময় লাগবে তা করা হবে। আইনের সংস্কার করে উপযুক্ত জায়গায় উপযুক্ত ব্যক্তিকে বসাবো হবে। পড়ুয়া আন্দোলনের এটা একটা দাবি। ১৫ বছরে যত খারাপ আইন হয়েছে সেগুলি সংস্কার বা বাতিল করা হবে।বিচার বিভাগীয় তদন্ত কমিশন যেটি আছে, সেটা পরিবর্তন করার সিদ্ধান্ত এখনও হয়নি।
