
প্রতিবছরের মতো এবারও সেপ্টেম্বর মাসের অপেক্ষায় আছেন অ্যাপলপ্রেমীরা। কারণ এ মাসেই মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের নতুন পণ্য ও প্রযুক্তি লঞ্চ করে।
সোমবার, আমেরিকার ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অবস্থিত অ্যাপল পার্কে ইটস গ্লো টাইম নামের এক বিশেষ অনুষ্ঠানে নতুন প্রোডাক্ট প্রকাশ করবে অ্যাপল।এদিকে অ্যাপল বরাবরের মতোই তাদের নতুন আইফোন বা অন্যান্য প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করেনি। তবে প্রযুক্তি দুনিয়ায় নানা গুঞ্জন চলছে যে, এবারের অনুষ্ঠানে আইফোন সিক্সটিন, আইফোন সিক্সটিন প্লাস, আইফোন সিক্সটিন প্রো এবং আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স মডেলের চারটি নতুন আইফোন আসতে পারে। এছাড়াও, অ্যাপল ওয়াচ টেন সিরিজ এবং এয়ারপডস ফোর এর ঘোষণাও আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।








