ভবিষ্যতে আইফোন হবে থ্রিডি প্রিন্টেড ?

0
51
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

ভবিষ্যতে অ্যাপল প্রোডাক্ট তৈরির প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসতে পারে।উৎপাদন খরচ কমাতে ও কার্যকারিতা বাড়াতে আইফোন ও অ্যাপল ওয়াচের অ্যালুমিনিয়াম বডি তৈরিতে সম্ভবত থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি বিবেচনা করছে অ্যাপল।

জানা যাচ্ছে,ডিভাইসে এখন অ্যালুমিনিয়াম থ্রিডি প্রিন্ট করার উপায় খুঁজছে কোম্পানিটি।আইফোন ও অ্যাপল ওয়াচ তৈরির প্রক্রিয়াকে আরও সাশ্রয়ী ও দক্ষ করে তুলতেই সম্ভবত নতুন এ প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছে তারা।অ্যাপলের এ নতুন উৎপাদন পদ্ধতি, বিশেষ করে অ্যাপল ওয়াচের কেসিং ও আইফোনের স্যালি বা বডি তৈরির প্রক্রিয়া বদলে দিতে পারে। তবে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিতে অ্যাপলের কাজ এবারই প্রথম নয়।এর আগেও ওয়াচ আল্ট্রা ৩ ও সিরিজ ১১-এর কিছু অংশ তৈরিতে থ্রিডি প্রিন্টেড টাইটানিয়াম ব্যবহার করেছে অ্যাপল, যা ছিল ১০০ শতাংশ রিসাইকেল বা পুনরায় ব্যবহার করা যায়।সম্প্রতি বাজারে আসা আইফোন এয়ার-এর টাইটানিয়াম ইউএসবি-সি পোর্ট তৈরিতেও এ প্রযুক্তির ব্যবহার ছিল।দাবি করা হচ্ছে,এ প্রক্রিয়ায় তৈরি বিভিন্ন পোর্ট আগের চেয়ে অনেক পাতলা, মজবুত ও পরিবেশবান্ধব।এদিকে,থ্রিডি প্রিন্টেড অ্যালুমিনিয়াম নিয়ে অ্যাপল বর্তমানে কাজ করলে তা কোম্পানিটির সার্বিক উৎপাদন খরচ কমাতে এবং আইফোনের বেস মডেলের দামও কমে আসার সম্ভাবনা তৈরি করতে পারে।

অ্যাপলের সদ্য ঘোষিত ম্যাকবুক নিও’তে কোম্পানিটি নতুন এক উৎপাদন পদ্ধতির প্রয়োগ করেছে, যা অ্যালুমিনিয়ামের ব্যবহার কমাবে। এ বিষয়টিই তাদের নতুন এন্ট্রি-লেভেল ল্যাপটপটির শুরুর দাম ৫৯৯ ডলারে নামিয়ে আনতে সাহায্য করেছে।