ভাঙা হচ্ছে ইজরায়েলি সংসদ, নির্বাচন অক্টোবরে

0
33
ছবি সৌজন্যে : এক্স
আগামী শুক্রবার ভেঙে দেওয়া হবে ইজরায়েলের সংসদ। এরপর ২৭ অক্টোবর সেখানে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। ব্রিটিশ সংবাদমাধ্যমটি বলেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইজরায়েলে হামলা চালানোর পর প্রথমবারের মতো জাতীয় নির্বাচন আয়োজন করতে যাচ্ছে ইজরায়েল।
এর মাধ্যমে যুদ্ধাপরাধে অভিযুক্ত বেঞ্জামিন নেতানিয়াহুর জোট সরকারের জনপ্রিয়তা যাচাই হবে। বেঞ্জামিন নেতানিয়াহুর দল সর্বশেষ নির্বাচনে একক দল হিসেবে সর্বোচ্চ আসনে জয় পায়।
তবে সরকার গঠনের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় তাকে জোট করতে হয় উগ্র ডানপন্থিদের সঙ্গে। এরমাধ্যমে বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইজরায়েলের ইতিহাসে সবচেয়ে উগ্রপন্থি সরকার গঠন হয়। যাদের লক্ষ্যই ছিল ফিলিস্তিনিদের ভূমি দখল ও তাদের অধিকার থেকে বঞ্চিত করা।