নাবালিকা ধর্ষণ, ২২ বছরের কারাদণ্ড গুরুদেবের 

0
2302
Gurudev sentenced to 22 years in prison for raping minors
Gurudev sentenced to 22 years in prison for raping minors

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে স্বঘোষিত ধর্মগুরুকে ২২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ঝাড়গ্রাম আদালত ৷ ঝাড়গ্রাম পকসো আদালতের বিচারক চিন্ময় চট্টোপাধ্যায় ধর্ষণে অভিযুক্তকে ২২ বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করেছেন। জানা গিয়েছে , অভিযুক্ত বাসুদেব পাত্রের কীর্তনের দল ছিল।

এলাকার লোকজনকে ধর্মশিক্ষা দিতেন তিনি। স্কুল-পড়ুয়া নাবালিকাটিও বাসুদেবের বাড়িতে ধর্মশিক্ষার পাঠ নিতে যেত। অভিযোগ ওঠে, ধর্মশিক্ষার নামে বাড়িতে ডেকে মাদক খাইয়ে নাবালিকাকে আচ্ছন্ন করে প্রতিনিয়ত ধর্ষণ করত বাসুদেব। নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে পরিবারের নজরে আসে বিষয়টি। বাসুদেব তখন দাবি করে নাবালিকার পেটে টিউমার হয়েছে । এরপর নাবালিকাকে ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় ধর্মগুরু । পরীক্ষার পর ধরা পড়ে নাবালিকা প্রায় ৯ মাসের অন্তঃসত্ত্বা। এরপর ২৮ সেপ্টেম্বর ঝাড়গ্রাম মহিলা থানায় বাসুদেবের বিরুদ্ধে অভিযোগ করেন নাবালিকার বাবা । সেই অভিযোগের ভিত্তিতে সেদিনই বাসুদেবকে গ্রেফতার করে ঝাড়গ্রাম মহিলা থানার পুলিশ। তারপর অভিযুক্তর সাজা ঘোষণা করেছে কোর্ট।