গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National প্রধানমন্ত্রীর হাত ধরে নমো ভারত-র পথচলা শুরু

    প্রধানমন্ত্রীর হাত ধরে নমো ভারত-র পথচলা শুরু

    0
    153
    ছবি সৌজন্যে : এক্স
    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে পথ চলা শুরু করেছে দেশের প্রথম দ্রুত রেল নমো ভারত। শাহিবাবাদ থেকে নিউ অশোকনগরের মধ্যে দিল্লি-গাজিয়াবাদ-মিরাট নমো ভারত করিডরের ১৩ কিলোমিটার অংশের সূচনা করেছেন।
    জানা গেছে, শাহিবাবাদ আরআরটিএস স্টেশন থেকে নিউ অশোকনগর আরআরটিএস স্টেশন পর্যন্ত নমো ভারত ট্রেনেও সাধারণ মানুষের সঙ্গে সওয়ার হয়েছেন প্রধানমন্ত্রী। কিউআর কোডের মাধ্যমে টিকিট কাটতেও দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। এটি দিল্লি এবং মিরাটের মধ্যে নিরাপদ, দ্রুত এবং আরও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করবে। এর ফলে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন। সাহিবাবাদ থেকে নিউ অশোক নগরের মধ্যে চলাচলকারী নমো ভারত ট্রেন প্রতি ১৫ মিনিটে ট্রেন পাওয়া যাবে। নিউ অশোক নগর স্টেশন থেকে মিরাট দক্ষিণ পর্যন্ত ভাড়া স্ট্যান্ডার্ড কোচের জন্য ১৫০ টাকা এবং প্রিমিয়াম কোচের জন্য ২২৫ টাকা। নতুন নির্মিত ১৩ কিলোমিটার অংশের মধ্যে ৬ কিলোমিটার ভূগর্ভস্থ। করিডোরের একটি গুরুত্বপূর্ণ স্টেশন হল আনন্দ বিহার। পাশাপাশি, ১ হাজার কিলোমিটারেরও বেশি বিস্তৃত হয়েছে মেট্রোর পথ।
    রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি মেট্রোর ম্যাজেন্টা লাইনের উদ্বোধন করেছেন। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে ১২ হাজার ২০০ কোটি টাকারও বেশি একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন।