গোলের আনন্দ মুহূর্তেই বেদনায় রূপ

0
129
ছবি সৌজন্যে : এক্স

বায়ার্ন মিউনিখের বিপক্ষে বায়ার লেভারকুজেনের অপরাজেয় পথচলা থেমে গেল। দাপুটে জয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে এগিয়ে গেল ছয়বারের ইউরোপ চ্যাম্পিয়নরা।শেষ ষোলোর প্রথম লেগে ৩-০ গোলে জিতেছে স্বাগতিকরা। জয় নিয়ে মাঠ ছাড়লেও গোলরক্ষক মানুয়েল নয়ারকে নিয়ে অস্বস্তিতে বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দলের গোল উদযাপন করতে গিয়ে চোটে পড়েছেন বায়ার্ন মিউনিখের গোলরক্ষক মানুয়েল নয়ার।

মাঠ ছেড়ে যেতে হয় তাকে। অভিজ্ঞ গোলকিপারকে এখন পরের লেগে পাওয়া নিয়ে ঘোর অনিশ্চয়তায় আছে বায়ার্ন মিউনিখ। গোল উদযাপনেই একটু বাঁধনহারা হয়ে গিয়েছিলেন নয়ার।পা ধরে বসে পড়েন ৩৮ বছর বয়সী গোলকিপার। মাঠে কিছুক্ষণ চিকিৎসা করা হলেও আর খেলা চালিয়ে যেতে পারেননি।

তাকে তুলে নেওয়া হয়।বদলি হিসেবে মাঠে নেমে বার্য়ানের জার্সিতে অভিষেকের স্বাদ পান ২১ বছর বয়সী গোলকিপার ইয়োনাস উরব্রিগ। ম্যাচের পর বায়ার্নের কোচ ভিনসেন্ট কম্পানি বলেছেন, নয়ারের চোট নিয়ে আপাতত পর্যবেক্ষণ করবেন তারা।