বাকিরা সাজা পেলে তবেই মিলবে ন্যায়বিচার, দাবি জুনিয়রদের

0
140
ছবি সৌজন্যে : নিজস্ব
যতক্ষণ না পর্যন্ত বাকি অভিযুক্তরা সাজা পাচ্ছে, তথ্য প্রমাণ লোপাটের মত ঘটনায় যুক্তদের গ্রেফতার করা হচ্ছে, ততদিন ন্যায়বিচার পাবে না অভয়া। সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার পর এমনই বক্তব্য জুনিয়র চিকিৎসকদের।
ইতিমধ্যে ২০টি প্রশ্ন তুলে লিফলেট বিলি করা শুরু হয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর চাইছেন অনিকেত মাহাত, দেবাশিস হালদাররা। তাঁদের বক্তব্য আসল অপরাধীদের আড়াল করার চেষ্টা হয়েছে, তথ্যপ্রমাণ লোপাট করা হয়েছে। এর পিছনে অদৃশ্য শক্তি রয়েছে বলে দাবি তাঁদের। এটা মুষ্টিমেয় কজন বলছেন না। একধিক আইনজীবী থেকে সিএসএফএল-র রিপোর্টও একই কথা বলছে। তাঁরা বলছেন ন্যূনতম পদক্ষেপ, এখনও অনেক প্রশ্ন রয়ে গেছে। আদালত আর জি করকাণ্ডে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার পর বক্তব্য জুনিয়র চিকিৎসকদের। আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাত, দেবাশিস হালদাররা বলেছেন সঞ্জয় রায়ের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ ‘মলেছে তাই তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
কিন্তু তথ্য লোপাটের যে অভিযোগ রয়েছে তাতে কোনও পদক্ষেপ করা হয়নি। সেই অভিযুক্তরা এখনও কেন জামিনে মুক্ত, সেই প্রশ্ন তুলেছেন প্রতিবাদী জুনিয়র চিকিৎসকররা। ফের একবার দাবি করেছেন সঞ্জয় রায় একা নয়, আরও অনেকে যুক্ত।