
পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা অর্থাৎ মহালয়ার দিনই হতে চলেছে চলতি বছরের শেষ সূর্যগ্রহণ। তবে ভারত থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না।
ভারতীয় সময় অনুসারে রবিবার রাত ১০ টা ৫৯ মিনিটে শুরু হবে এবং রাত ৩টে ২৩ মিনিটে গ্রহণ ছেড়ে যাবে। রাত ১টা ১১ মিনিটে গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। ৪ ঘন্টা ২৪ মিনিট ধরে গ্রহণ চলবে। এই সূর্যগ্রহণ দেখতে পাওয়া যাবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ প্রশান্ত মহাসাগর এবং আফ্রিকার বেশ কিছু অঞ্চল থেকে।
উল্লেখ্য যদি ভারত থেকে সর্যগ্রহণ দেখা যেত তাহলে ১২ ঘণ্টা আগেই শুরু হয়ে যেত সূতককাল। এই সময় মন্দিরের দরজা বন্ধ থাকে। তবে বছরের শেষ সূর্যগ্রহণে তেমন কিছু হবে না ভারতে।
