গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home National প্রয়াত ক্রিকেটার রিঙ্কু সিংয়ের বাবা 

    প্রয়াত ক্রিকেটার রিঙ্কু সিংয়ের বাবা 

    0
    23
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    চেন্নাইয়ের জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচের আগে বাবার শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে হঠাৎ শিবির ছেড়ে চলে যান রিঙ্কু। বাবাকে দেখে দ্রুত চেন্নাই ফিরে আসেন। কিন্তু শেষরক্ষা হল না।

    টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই প্রয়াত হলেন অলরাউন্ডার রিঙ্কু সিংহের বাবা খাচান্দ্র সিংহ। গ্রেটার নয়ডার যথার্থ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। জানা যাচ্ছে, স্টেজ ৪ লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। গত কয়েক দিনে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হয়ে পড়েছিল। ২১ শে ফেব্রুয়ারি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে শেষরক্ষা করা গেল না।

    খবর শোনার পর রিঙ্কুকে সমবেদনা জানিয়েছে তাঁর সতীর্থরা। যদিও বৃহস্পতিবারের ম‍্যাচে তিনি প্রথম একাদশে ছিলেন না। শুধু পরিবর্ত হিসাবে ফিল্ডিং করেন। বাবার আকস্মিক মৃত্যুর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতে রিঙ্কুকে পাওয়া যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড।