গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National আইন সবার জন্য সমান,অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শমীক

    আইন সবার জন্য সমান,অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শমীক

    0
    12
    ছবি সৌজন্যে : এক্স

    খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গেও হয়তো চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি। দিল্লিতে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেছেন, রাজ্য সরকার যেদিন মনে করবে সেদিনই পশ্চিমবঙ্গে চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি।

    কারণ, আইনের চোখে সকলেই সমান। কেউই আলাদা নন। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে বিজেপির প্রতিশ্রুতি ছিল, ভোটে জেতার তিন মাসের মধ্যে কার্যকর হবে অভিন্ন দেওয়ানি বিধি। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার সারা দেশে ইউসিসি বা, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের পক্ষে সওয়াল করেছেন। অভিন্ন দেওয়ানি বিধির ফলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ-সহ সমস্ত ধর্মের মানুষ এক পারিবারিক ও উত্তরাধিকার আইনের আওতায় পড়বে। আইন এক হওয়ায় শাস্তিও এক হবে।

    বর্তমানে বিভিন্ন ধর্মের মানুষের জন্য বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার সংক্রান্ত পৃথক আইন। সে কারণে অভিন্ন দেওয়ানি বিধি চালুর ভাবনা। তবে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু বলেছিলেন, তাঁদের নিজস্বতা বজায় রাখার জন্য এই আইনের আওতা থেকে বাদ রাখা হয়েছে আদিবাসীদের। তবে বিরোধীদের প্রশ্ন, তাহলে কীভাবে এই নিয়মকে অভিন্ন বলে দাবি করা হয়। এদিকে ইতিমধ্যেই উত্তরাখণ্ড, গোয়া এবং গুজরাটে চালু হয়ে গিয়েছে অভিন্ন দেওয়ানি বিধি। কিন্তু আদিবাসী জনসংখ্যার কথা মাথায় রেখে অসমের বিধি তৈরি করছে হিমন্তের সরকার।