নদিয়া সীমান্তে বাঙ্কারের হদিশে দায় ঠেলাঠেলি 

0
133
ছবি সৌজন্যে : নিজস্ব

নদিয়ার কৃষ্ণগঞ্জে বাঙ্কারের হদিশ মিলতেই দায় ঠেলাঠেলি শুরু হয়েছে। মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন যে জায়গায় বাঙ্কারের হদিশ মিলেছে সেটা বিএসএফের কমান্ড জোনের মধ্যে পড়ে।

সেখানে রাজ্য পুলিশের যাওয়ার এক্তিয়ার নেই। শুধু ধর্মীয় মেরুকরণ না করে এই বিষয়গুলোকে আরও কঠোরভাবে নজর রাখতে হবে যাতে এধরণের বাচ্চার আর না হয়। জবাবে পুলিশকেই আক্রমণ করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেছেন লোকাল থানা, লোকাল পুলিশ, লোকাল ওসি, এসপি যে বিরাট বিরাট ব্যাজ পরে থাকেন, তাঁরা কিছুই জানতে পারেন না। এটা হতে পারে নাকি। তাঁর কথায় যে নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়েছে তার থেকে পুলিশ কাটমানি তোলে বলেই কিছুই দেখতে পায় না।

এদিকে কংগ্রেস নেতা অধীর চৌধুরি বলেছেন পাকিস্তানের সঙ্গে ভারতীয় সীমান্তে এরকম বাঙ্কারের হদিশ প্রায়ই পাওয়া যায়। এবার বাংলাদেশ সীমান্তেও এরকম আরও বাঙ্কারের হদিশ মিলবে।