
৪৩ দিন পর মার্কিন প্রশাসনে অচলাবস্থা ,শাটডাউন-র অবসান হয়েছে। মার্কিন আইনসভার উচ্চকক্ষ সেনেটে আগেই এই সংক্রান্ত বিল পাশ হয়েছিল।
নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজ়েন্টিটিভস-এও বিলটি পাশ করাতে পেরেছে প্রেসিডেন্ট ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। উভয় কক্ষে বিল পাশ হওয়ার পরেই অর্থবরাদ্দ সংক্রান্ত একটি বিলে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তার পরই অচলাবস্থার জন্য বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টিকে দায়ী করে আমেরিকার নাগরিকদের উদ্দেশে প্রেসিডেন্ট ট্রাম্পের বার্তা, যখন মিড টার্ম নির্বাচন আসবে ,যা ২০২৬ সালে হওয়ার কথা, তখন ডেমোক্র্যাটরা দেশের সঙ্গে কী করেছিল, তা ভুলবেন না।এদিকে হাউস অফ রিপ্রেজ়েন্টিটিভসে ২২২-২০৯ ভোটে শাটডাউন প্রত্যাহারের বিলটি পাশ হয়েছে।স্বাভাবিক ভাবেই নিম্নকক্ষে সংখ্যালঘু ডেমোক্র্যাটরা এই বিলের বিরোধিতা করেন।অন্য দিকে, শাটডাউন প্রত্যাহারের বিল নিয়ে ডেমোক্র্যাট সদস্যদের মধ্যেও বিভাজন দেখা গিয়েছে। উচ্চকক্ষ সেনেটে আট জন ডেমোক্র্যাট সদস্য রিপাবলিকান সদস্যদের মতোই বিলের পক্ষে ভোট দেন। পক্ষে ভোট পড়ে ৬০টি। বিপক্ষে ৬০টি। ওই ডেমোক্র্যাট সদস্যেরা বিলের সমর্থনে ভোট না-দিলে পাশ করানো যেত না। অন্যদিকে প্রাথমিক ভাবে ডেমোক্র্যাটদের অবস্থান ছিল যে, ভোট দেওয়ার বিনিময়ে আমেরিকার বর্তমান শাসকদল রিপাবলিকান পার্টির কাছ থেকে স্বাস্থ্যবিমায় প্রিমিয়ামে ভর্তুকি সংক্রান্ত আশ্বাস আদায় করা।
আমেরিকার নিম্ন আয়ের মানুষদের জন্য স্বাস্থ্যবিমার প্রিমিয়াম চলতি বছরের শেষেই শেষ হতে চলেছে।ডেমোক্র্যাটদের বক্তব্য,পরবর্তী প্রিমিয়ামের ক্ষেত্রে ভর্তুকি দিক ট্রাম্প প্রশাসন। কিন্তু এই নিয়ে দর কষাকষির মাঝেই সেনেটে দলের সাত জন সদস্য বিল়টিকে সমর্থন করে বসেন। তা নিয়ে বারাক ওবামা, জো বাইডেনদের দলের অন্দরেই এখন চাপানউতর চলছে।
