কাটছে নিম্নচাপ, রাজ্যে পারাদপতনের ইঙ্গিত 

0
136
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
নিম্নচাপ কাটতেই ডিসেম্বরেই শুরুতেই কলকাতা সহ রাজ্যে পারদপতনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার পারদ কিছুটা নামলেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের চেয়ে বেশি।
রবিবার তাপমাত্রা ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার পুরুলিয়ায় ১২ ডিগ্রিতে নেমে গিয়েছিল পারদ। এ ছাড়া, ঝাড়গ্রামে ১৫ ডিগ্রি সেলসিয়াস, মগড়ায় ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ১৬ ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বনিম্ন তাপমাত্রা। রবিবার বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এ ছাড়া, দক্ষিণের বাকি জেলাগুলিতে আবহাওয়া মোটের উপর শুকনোই থাকবে। কুয়াশার কারণে সমস্যা হতে পারে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা রবিবার হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আপাতত উত্তরের সর্বত্রই থাকবে শুকনো আবহাওয়া। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সপ্তাহান্তে পারদ নামতে পারে।