
স্বরাজের মন্ত্র হচ্ছে বন্দে মাতরম। স্বদেশি ভাব জাগানো হোক বা বিদেশি পণ্য বর্জন, বন্দে মাতরম স্লোগানের বিকল্প নেই। রাজ্যসভায় বন্দে মাতরম-র ১৫০ তম বর্ষপূতির আলোচনা এমনটাই মন্তব্য করেছেন অমিত শাহ।
তিনি বলেছেন, স্বাধীনতা যুগে শক্তি জুগিয়েছিল বন্দে মাতরম। তাই বন্দে মাতরম শুধুমাত্র বাংলার মাটিতে সীমাবদ্ধ নয়। তিনি বলেছেন, কিছু মানুষ মনে করেন যে বন্দে মাতরম নিয়ে আলোচনা হচ্ছে কারণ বাংলার নির্বাচন এগিয়ে আসছে। তারা নির্বাচনের সঙ্গে এটিকে যুক্ত করে বন্দে মাতরমের গৌরব হ্রাস করতে চায়। এটা সত্য যে বন্দে মাতরমের স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলায় জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু বন্দে মাতরম কেবল বাংলা বা ভারতে সীমাবদ্ধ ছিল না।
বিশ্বের যে কোনও জায়গায়, যখন ভারতীয় স্বাধীনতা সংগ্রামীরা গোপন আস্তানায় মিলিত হতেন, তারা বন্দে মাতরম বলতেন। আজও, যখন সীমান্তে আমাদের সৈন্যরা এবং অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত ব্যক্তিরা তাদের জীবন উৎসর্গ করেন, তখন তাদের মুখে বন্দে মাতরম-ই থাকে।
