দি মারিয়ার ইউরোপ অধ্যায় শেষ

0
112
ছবি সৌজন্যে : এক্স

আনহেল দি মারিয়ার ইউরোপীয় অধ্যায় শেষ হলো। ইউরোপে ১৮ বছরের এক বিস্ময়কর যাত্রা শেষ হলো, ক্লাব বিশ্বকাপে বেনফিকার শেষ ম্যাচ দিয়ে।তার ইউরোপীয় ক্যারিয়ারের শেষ ম্যাচে প্রতিপক্ষ ছিল ইংলিশ জায়ান্ট চেলসি। শেষ ষোলোর অতিরিক্ত সময়ে ৪-১ গোলে হেরে বিদায় নেয় বেনফিকা। কিন্তু নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে সমতায় ফেরানো গোলটি দিয়েছিলেন দি মারিয়াই।

পেনাল্টি থেকে করা সেই গোল ম্যাচটিকে নিয়ে গিয়েছিল অতিরিক্ত সময়ে। ক্লান্ত শরীরেও লড়াই করেছিলেন শেষ পর্যন্ত। কিন্তু বেনফিকার ভাগ্য আর বদলাতে পারেননি।এর আগে ক্লাব বিশ্বকাপ শেষেই বেনফিকাকে বিদায় জানাবেন বলে জানিয়েছিলেন দি মারিয়া। গন্তব্যও চূড়ান্ত,শৈশবের ক্লাব রোসারিও সেন্ট্রাল। ফলে বিশ্বকাপে বেনফিকার প্রতিটি ম্যাচেই বাড়তি আগ্রহ ছিল তার ফ্যানদের।

এই টুর্নামেন্টে ৪ গোল করে যৌথভাবে শীর্ষ গোলদাতা ৩৭ বছর বয়সী আর্জেন্টাইন আনহেল দি মারিয়া।উল্লেখ্য,২০০৭ সালে রোজারিও সেন্ট্রাল থেকে ইউরোপের পথে রওনা দেন দি মারিয়া। প্রথম গন্তব্য ছিল বেনফিকা। তিন সিজনে দলকে এনে দেন পাঁচটি  ট্রফি। সেখান থেকেই নজরে আসেন ইউরোপের বড় ক্লাবগুলোর।