
রাজ্যের অনুরোধে পিছিয়ে গেল নির্বাচন কমিশনের বৈঠক। ১লা এবং ২রা মার্চ নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের বৈঠক ছিল। ওই বৈঠকে জেলাশাসক, পুলিশ সুপার এবং বিভিন্ন এজেন্সিগুলোকে নিয়ে বৈঠক করার কথা কমিশনের।
কিন্তু রাজ্যের অনুরোধে সেই বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে। পয়লা মার্চ রাজ্যজুড়ে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষাকর্মী বা গ্রুপ সি নিয়োগের লিখিত পরীক্ষা রয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা ৮ লাখেরও বেশি। এছাড়া পয়লা মার্চ ইডেন গার্ডেনসে সুপার এইটের ম্যাচ রয়েছে। ফলে ওই দিন প্রশাসনিক আধিকারিকরা ব্যস্ত থাকবেন।
এজন্য বৈঠক পিছিয়ে দিতে কমিশনকে অনুরোধ করে রাজ্য। শেষপর্যন্ত রাজ্যের অনুরোধ মেনে বৈঠকের দিন পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।
