কলকাতায় আরও নামল পারদ! শীতলতম শনিবার

0
129
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

জেলায় জেলায় হাড় কাঁপাচ্ছে উত্তুরে হাওয়া। ডিসেম্বরের শেষ লগ্নে জাঁকিয়ে শীত পড়েছে পশ্চিমবঙ্গে। গত কয়েক দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধারাবাহিক ভাবে কমেছে।

শনিবারও তার ব্যতিক্রম হল না। কলকাতায় পারদ আরও নামল। ফলে গত দু’দিনকে ছাপিয়ে এখন শনিবারই চলতি মরসুমের শীতলতম দিন। শনিবার তার চেয়ে সামান্য কমে সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। শনিবার কলকাতার আকাশ মূলত পরিষ্কার এবং মেঘমুক্ত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে সকালের দিকে কুয়াশার কারণে সমস্যা হতে পারে। কুয়াশার সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায়। উত্তরবঙ্গে আগামী সাত দিনে তাপমাত্রার খুব বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিনে দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রার তেমন হেরফের হবে না। তবে তার পর দুই থেকে তিন ডিগ্রি পারদ চড়বে।