
১২ ডিগ্রিতে নেমে গিয়েছে কলকাতা শহরের তাপমাত্রা। তবে পশ্চিমি ঝঞ্ঝার কারণে পৌষ সংক্রান্তিতে জাকিয়ে শীতের আমেজ থাকবে না। রবিবার থেকেই তাপমাত্রা আবার বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
ঠান্ডায় দার্জিলিংকে প্রায় ছুঁয়ে ফেলেছে পুরুলিয়া, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৫ ডিগ্রি। দার্জিলিঙের ৫ ডিগ্রি সঙ্গে ব্যবধান মাত্র দেড় ডিগ্রির। কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার পরিবর্তন হবে না। তার পর থেকে আগামী তিন দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই পূর্বাভাস দেওয়া হয়েছে।
আপাতত রাজ্যের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। রবিবার এবং সোমবার দার্জিলিঙে হালকা বৃষ্টি হতে পারে। কালিম্পংও সামান্য ভিজতে পারে সোমবার। দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।








