গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata সপ্তাহান্তে পারদ পতনের সম্ভাবনা, জাঁকিয়ে শীত নয়

    সপ্তাহান্তে পারদ পতনের সম্ভাবনা, জাঁকিয়ে শীত নয়

    0
    93
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    উত্তরের চার ও দক্ষিণের পাঁচ জেলায় শনিবার সকালেও ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা গিয়েছে। সঙ্গী ছিল মেঘলা আকাশ। বেশ কিছু জেলায় দৃশ্যমান্যতা ২০০ মিটারেরও নীচে ছিল।
    মাঘেও তাই কলকাতা-সহ রাজ্যের বেশির ভাগ জেলাতেই চেনা শীত উধাও হয়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর অবশ্য জানিয়েছে, আগামী কয়েক দিনে পারদ কিছুটা নামতে পারে। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা প্রায় নেই।
    রবিবার থেকে উত্তুরে হাওয়ার প্রবেশে রবিবার থেকে পরবর্তী দ’দিনে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত কমতে পারে। হাওয়া অফিসের আরও পূর্বাভাস, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মঙ্গলবার দার্জিলিং এবং কালিম্পং জেলাতে বৃষ্টি হতে পারে।