গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Technology আপলোডের আগেই মোবাইলের ছবিতে মেটার হাত

    আপলোডের আগেই মোবাইলের ছবিতে মেটার হাত

    0
    186
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    ফেসবুক তার ইউজারদের একটি পপ আপ মেসেজের মাধ্যমে জিজ্ঞেস করে আসছে, তারা কি তাদের ক্যামেরা রোল থেকে এখনও আপলোড না করা ছবি ব্যবহার করে কোলাজ, রিক্যাপ ও এআই রিস্টাইলিং করার জন্য সোশাল নেটওয়ার্কটিকে অনুমতি দিতে চান কি না। ইউজাররা অ্যাপটিতে নতুন স্টোরি আপলোড করলেই ফেসবুক এ বার্তাটি দেখিয়ে আসছে।

    তবে এটি সবার জন্য দেখায় না।ইউজারদের জন্য আইডিয়া তৈরির লক্ষ্যে এটি তাদের ক্যামেরা রোল থেকে ছবি বা ভিডিও নির্বাচন করবে এরপর সময়, জায়গা ও থিমের মতো তথ্যের ওপর ভিত্তি করে কোম্পানির ক্লাউডে পাঠানোর কথা ওই বার্তায় বলে মেটা।বার্তাটিতে বলা হয়,বিজ্ঞাপনের লক্ষ্যে এ মিডিয়াগুলো ব্যবহার করা হবে না।

    তবে এর শব্দচয়নে মেটা তার কৃত্রিম বুদ্ধিমত্তা ট্রেনিংয়ের জন্য ক্যামেরা রোলের ফাইলগুলো ব্যবহার করছে কিনা এ বিষয়ে উদ্বেগ দেখা দিচ্ছে।এ বিষয়ে মেটা আশ্বস্ত করেছে যে তারা বর্তমানে এই ছবিগুলো দিয়ে এআই মডেলগুলোকে প্রশিক্ষণ দিচ্ছে না।বলা হচ্ছে,কনটেন্ট শেয়ারিংকে আরও সহজ করার প্রচেষ্টার অংশ হিসেবে, মেটা একজন ব্যক্তির ক্যামেরা রোল থেকে রেডি টু শেয়ার ও কিউরেটেড কনটেন্ট বা অন্যের তৈরি করা কনটেন্টের পরামর্শ পরীক্ষা করছে।