গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home International মধ্যপ্রাচ্যে আমেরিকার নিরাপদ আশ্রয় নয় : মোজতবা 

    মধ্যপ্রাচ্যে আমেরিকার নিরাপদ আশ্রয় নয় : মোজতবা 

    0
    7
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    মধ্যপ্রাচ্যের দেশগুলো আর মার্কিন সামরিক ঘাঁটির জন্য ঢাল হিসেবে কাজ করবে না এবং এই অঞ্চলে আমেরিকার কোনও নিরাপদ আশ্রয় থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
    মঙ্গলবার নিজের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। ওই বিবৃতিতে মোজতবা খামেনি বলেছেন, সময়ের চাকা আর পেছনে ঘুরবে না। এই অঞ্চলের দেশ ও ভূখণ্ডগুলো আর মার্কিন ঘাঁটির ঢাল হিসেবে কাজ করবে না।
    মধ্যপ্রাচ্যে অশুভ তৎপরতা বা সামরিক ঘাঁটি স্থাপনের জন্য আমেরিকার কোনও নিরাপদ আশ্রয় থাকবে না বলেও তিনি উল্লেখ করেন। গত ফেব্রুয়ারিতে ইজরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনি দেশের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন।