বর্ষা বিদায়, নামল পারদ, আবহাওয়াও শুষ্ক

0
202
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
রাজ্য থেকে অবশেষে বিদায় নিয়েছে বর্ষা। উত্তর থেকে দক্ষিণবঙ্গ- সব জায়গা থেকেই সরে গিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। পুজোর পর থেকে তাপমাত্রাও সামান্য কমেছে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার আরও কিছুটা নামল পারদ। গত কয়েক দিন ধরেই কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে।
মঙ্গলবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি কম। তা ছাড়া, এখনও বঙ্গে উত্তুরে হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি। ফলে এখনই রাজ্যে শীতের প্রবেশের সম্ভাবনা নেই।
আলিপুর জানিয়েছে, আগামী সাত দিনে রাজ্যের কোথাও আর বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতাও জারি হয়নি। আপাতত সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে।