গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home National ২০ জুলাই শুরু হচ্ছে বাদল অধিবেশন

    ২০ জুলাই শুরু হচ্ছে বাদল অধিবেশন

    0
    7
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
    ২০ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন৷ এ বারের অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল এবং আসন পুনর্বিন্যাস সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাশে মরিয়া হতে পারে শাসক শিবির, এমন জল্পনা দিল্লির রাজনৈতিক অলিন্দে৷
    তৃণমূল কংগ্রেস এবং শিবসেনা-উদ্ধব শিবিরের ২৬ জন লোকসভা সাংসদ বিদ্রোহী হয়ে শাসক শিবিরে নাম লেখানোর পরে এই জল্পনা ক্রমেই বাড়ছে৷ এর মধ্যেই তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনের দাবি, সরকারের হাতে টাকা আছে, কেন্দ্রীয় এজেন্সি আছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা নেই৷ সূত্রের খবর, সংসদের আসন্ন বাদল অধিবেশনকে মাথায় রেখেই বিরোধী শিবিরের রাজনৈতিক দলগুলি নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াতে শুরু করেছে।
    এর মধ্যে আবার এক হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রীর ব্যক্তিগত সচিব, সহকারী ব্যক্তিগত সচিব এবং দু’জন অতিরিক্ত ব্যক্তিগত সচিবকে সরানো হয়েছে একই দিনে৷